শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সমাধিসৌধে নিয়ম ভাঙায় ধমক, সেই সেনাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সমাধিসৌধে নিয়ম ভাঙায় ধমক, সেই সেনাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভেঙে হাসাহাসি ও কথা বলায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সফরসঙ্গীদের সতর্ক করেছিলেন দায়িত্বে থাকা এক সেনাসদস্য। এবার দায়িত্ব পালনে শৃঙ্খলা ও কঠোরতার স্বীকৃতি হিসেবে সেই সেনাকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন হেগসেথ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ‘ভেটেরানস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এর সামনে ছবি তোলার সময় হেগসেথ, তাঁর স্ত্রী ও জ্যেষ্ঠ উপদেষ্টারা হাসাহাসি করে কথা বলছিলেন। এ সময় প্রহরার দায়িত্বে থাকা সেনাসদস্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাঁদের নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

পরবর্তী সময়ে পেন্টাগন জানায়, সমাধিসৌধে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

হেগসেথ নিজের এক্স অ্যাকাউন্টে পদক পরিয়ে দেওয়ার ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম ও শৃঙ্খলাকে ভালোবাসি। সাবাশ স্পেশালিস্ট। এগিয়ে চলো দেশপ্রেমিকেরা।’

আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির নিয়ম অনুযায়ী, দর্শনার্থীদের সেখানে ধীরগতিতে চলাফেরা এবং নিচু স্বরে কথা বলতে হয়। অসম্মানজনক বা বিশৃঙ্খল আচরণও নিষিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাত সেনার স্মরণে নির্মিত এই সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র জাতীয় স্মৃতিসৌধ হিসেবে পরিচিত।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ভাবগম্ভীর এই দিনে এক সেনাসদস্য অত্যন্ত যথাযথ ও সম্মানজনকভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন। প্রতিরক্ষা দপ্তর দায়িত্ব পালনকারী সেনাদের আত্মত্যাগকে সম্মান জানায়।

১৯৪৮ সাল থেকে ৩য় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সমাধিসৌধটি পাহারা দিয়ে আসছেন। সেখানে আচরণবিধি ভঙ্গের ঘটনায় দর্শনার্থীদের সতর্ক করা প্রহরীদের নিয়মিত দায়িত্বের অংশ।

এর আগে একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের কাজের প্রশংসা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সমাধিসৌধে নিয়ম ভাঙায় ধমক, সেই সেনাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream