রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জয়পুরহাটে মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ
জয়পুরহাটে মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ

জয়পুরহাটের কালাই পৌরসভার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদারের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদার বলেন, যার কর্মী নেই, সে কোনো নেতা নয়। রাজনীতির নামে নিরীহ মানুষের ওপর কোনো ধরনের নিপীড়ন করা যাবে না। রাজনীতি হবে মানুষের কল্যাণ ও জনসেবার জন্য।

 তিনি আরও বলেন, আমার তিনটি ছেলে প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) এবং একটি ছেলে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। আমার কখনো কোটিপতি হওয়ার স্বপ্ন নেই। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে কালাই পৌরসভার মেয়র হিসেবে মানুষের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন কালাই পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম, সাবেক যুবদলের আহ্বায়ক শামিম তালুকদার, পৌর যুবদলের সাধারন সম্পাদক বজলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

বক্তারা বলেন, কালাই পৌরসভার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সম্ভাব্য মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের পক্ষে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream