রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অন্যটি বাতিল হয়ে গেছে। যাচাই-বাছাইয়ের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। তার ক্ষেত্রেও দুটি মনোনয়নপত্রের একটি বৈধ এবং অন্যটি বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সংসদ সদস্যদের। তাদের প্রকাশ্য ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অন্যটি বাতিল হয়ে গেছে। যাচাই-বাছাইয়ের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। তার ক্ষেত্রেও দুটি মনোনয়নপত্রের একটি বৈধ এবং অন্যটি বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সংসদ সদস্যদের। তাদের প্রকাশ্য ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার