শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বরুড়া উপজেলা জনকল্যান সমিতি ঢাকা'র উদ্যোগে ৫ শত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরুড়া উপজেলা জনকল্যান সমিতি ঢাকা'র উদ্যোগে ৫ শত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কুমিল্লার বরুড়ার চিতড্ডায় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা'র উদ্যোগে ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপারেশন প্রয়োজন এমন ৭০ জন রোগীর জন্য কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদরাসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চিতড্ডা, ঝলম ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। আটজন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল এ কার্যক্রমে সেবা প্রদান করে।

চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন বরুড়া জনকল্যাণ সমিতি ঢাকা'র সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

 এ সময় তিনি বলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা, মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের মেধাবৃত্তি, আর্থিক সহায়তা, বন্যার্তদের সহায়তা ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও বরুড়ার মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা মুরিয়ারা গ্রামের নাজমা আক্তার চোখ দিয়ে পানি পড়া ও কম দেখার সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চোখের ড্রপ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, চিতড্ডা ইউনিয়নের নাসিমা বেগমের চোখে ছানি শনাক্ত হওয়ায় তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, অস্ত্রোপচারের জন্য নির্বাচিত প্রায় ৭০ জন রোগীর যাতায়াত, থাকা-খাওয়া, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে।

বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকা'র সার্বিক সহযোগিতায় এবং চিতড্ডার সামাজিক সংগঠন বীকনের সহায়তায় কর্মসূচিটির আয়োজন করা হয়। চিকিৎসাসেবা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা। আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, চিতড্ডার সামাজিক সংগঠন বীকন এর আহবায়ক ও ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোঃ মহসিনুর রহমান চৌধুরী ,বারডেম জেনারেল হসপিটালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট স্বপন কুমার দাস , বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া ও জহিরুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান শিশির, অর্থ বিষয়ক সম্পাদক মনজুর হোসেন পাটোয়ারী , নির্বাহী সদস্য আব্দুল হাই গাজী ও মোঃ মেহেদী হাসান, আজীবন সদস্য মোহাম্মদ ইউনুস মিয়া , আজীবন সদস্য ওদুদ মিয়া ও মোহাম্মদ নিজাম উদ্দিনসহ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বরুড়া উপজেলা জনকল্যান সমিতি ঢাকা'র উদ্যোগে ৫ শত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream