শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎‎উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা দলের মধ্যে দ্বিধা ও বিভক্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ঐক্যের নীতিতে অটল থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদাত্ত আহ্বান জানান।

‎সভায় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম কবির মিল্টন ও তরিকুল ইসলাম রাঙা, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান মীর।

‎‎এ ছাড়াও আরও  উপস্থিত ছিলেন ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ উমর ফারুক রোমন।

‎‎সভায় ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

‎‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎‎উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা দলের মধ্যে দ্বিধা ও বিভক্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ঐক্যের নীতিতে অটল থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদাত্ত আহ্বান জানান।

‎সভায় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম কবির মিল্টন ও তরিকুল ইসলাম রাঙা, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান মীর।

‎‎এ ছাড়াও আরও  উপস্থিত ছিলেন ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ উমর ফারুক রোমন।

‎‎সভায় ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

‎‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream