শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আগামীকাল 'মায়া মোড়ানো শিউলিসন্ধ্যা'য় পরিমণির জন্মদিন, থাকছে বিশেষ চমক


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগামীকাল 'মায়া মোড়ানো শিউলিসন্ধ্যা'য় পরিমণির জন্মদিন, থাকছে বিশেষ চমক
আগামীকাল 'মায়া মোড়ানো শিউলিসন্ধ্যা'য় পরিমণির জন্মদিন, থাকছে বিশেষ চমক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে সব সময়ই আলাদা উন্মাদনা কাজ করে। প্রতিবারই নিজের জন্মদিনকে ব্যতিক্রমী আয়োজনে রাঙিয়ে তোলেন এই গ্ল্যামারাস নায়িকা। এবারের জন্মদিনের আয়োজনকে কেন্দ্র করে তিনি এক নান্দনিক ও স্নিগ্ধ থিম বেছে নিয়েছেন, যার নাম দিয়েছেন ‘মায়া মোড়ানো শিউলিসন্ধ্যা’।

২৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার অনুরেূপে পরীমণির জন্মদিনের জমকালো আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। বিশেষ এই দিনে কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের জন্মদিনে শিউলি ফুলকে কেন্দ্র করে পুরো আয়োজনকে সাজানো হয়েছে এক ভিন্ন মাত্রায়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও শিউলি ফুলের প্রতি নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করে আসছেন এই নায়িকা। হেমন্তের শুভ্র ও কমলা রঙের এই স্নিগ্ধ ফুলটির মতো তার জন্মদিনের আয়োজনও যেন এক অন্যরকম নান্দনিকতা ছড়াচ্ছে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, স্টাইল এবং ফ্যাশনের কারণে বরাবরই খবরের শিরোনামে থাকা পরীমণি এবার ভক্তদের জন্য কী বিশেষ চমক নিয়ে আসছেন, সেটি দেখার জন্যই এখন অপেক্ষা সবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


আগামীকাল 'মায়া মোড়ানো শিউলিসন্ধ্যা'য় পরিমণির জন্মদিন, থাকছে বিশেষ চমক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে সব সময়ই আলাদা উন্মাদনা কাজ করে। প্রতিবারই নিজের জন্মদিনকে ব্যতিক্রমী আয়োজনে রাঙিয়ে তোলেন এই গ্ল্যামারাস নায়িকা। এবারের জন্মদিনের আয়োজনকে কেন্দ্র করে তিনি এক নান্দনিক ও স্নিগ্ধ থিম বেছে নিয়েছেন, যার নাম দিয়েছেন ‘মায়া মোড়ানো শিউলিসন্ধ্যা’।

২৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার অনুরেূপে পরীমণির জন্মদিনের জমকালো আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। বিশেষ এই দিনে কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের জন্মদিনে শিউলি ফুলকে কেন্দ্র করে পুরো আয়োজনকে সাজানো হয়েছে এক ভিন্ন মাত্রায়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও শিউলি ফুলের প্রতি নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করে আসছেন এই নায়িকা। হেমন্তের শুভ্র ও কমলা রঙের এই স্নিগ্ধ ফুলটির মতো তার জন্মদিনের আয়োজনও যেন এক অন্যরকম নান্দনিকতা ছড়াচ্ছে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, স্টাইল এবং ফ্যাশনের কারণে বরাবরই খবরের শিরোনামে থাকা পরীমণি এবার ভক্তদের জন্য কী বিশেষ চমক নিয়ে আসছেন, সেটি দেখার জন্যই এখন অপেক্ষা সবার।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream