মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজায় ঢাক বাজিয়ে সৌরভের বায়োপিকের প্রচার শুরু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজায় ঢাক বাজিয়ে সৌরভের বায়োপিকের প্রচার শুরু
দুর্গাপূজায় ঢাক বাজিয়ে সৌরভের বায়োপিকের প্রচার শুরু

পর্দায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজকুমার রাও। দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় এসে অষ্টমীর দুপুরে তিনি যান বালিগঞ্জের বিখ্যাত ম্যাডক্স স্কয়ার পূজামণ্ডপে। সেখানে উপস্থিত হন সৌরভ গাঙ্গুলিও।

মণ্ডপে বাস্তবের সৌরভ ও পর্দার সৌরভ একসঙ্গে ঢাক বাজান। এভাবেই শুরু হয় সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রচার। এ সময় রাজকুমারের পরনে ছিল মেরুন পাঞ্জাবি ও ঘিয়ে রঙের পাজামা। অন্যদিকে, সৌরভ পরেছিলেন গাঢ় নীল পাঞ্জাবি ও সাদা পাজামা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী।

সৌরভ ও রাজকুমারকে একসঙ্গে দেখতে পূজামণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা।

ম্যাডক্স স্কয়ার থেকে বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়ার কথা অভিনেতার। তবে কলকাতায় এসেই অভিনেতা প্রথমে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়কের বাড়িতেও হয় দুর্গাপুজা। সেখানে পুষ্পাঞ্জলিও দিয়েছেন রাজকুমার। সেখানে লুচি ও আলুর তরকারিও খেয়েছেন তিনি। তার পরেই একজোটে তারা বেরিয়েছেন আসন্ন ছবি ‘দাদা’-র প্রচারের জন্য।

রাজকুমারকে নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা তো যোগাযোগে বহু দিন ধরেই আছি। তবে রাজকুমারকে দুর্গাপুজা দেখানোই আমার এখন মূল উদ্দেশ্য। এমন উৎসব তো সচরাচর ও দেখতে পাবে না।’

অভিনেতার কথায়, ‘এ এক দারুণ অনুভূতি। বহু বছর আগে পত্রলেখার (রাজকুমারের স্ত্রী) সঙ্গে এসেছিলাম কলকাতায় দুর্গাপুজা দেখতে। আর এ বার তো দাদার ভূমিকায় অভিনয় করছি। তাই অনুভূতি অসাধারণ।’

উল্লেখ্য, সৌরভের বায়োপিক (আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র) তৈরির কাজ পুরোদমে চলছে। সেখানে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। বলিউডের পোড়খাওয়া অভিনেতা ইতিমধ্যেই ইডেন গার্ডেন, সৌরভের বাড়িতে শুটিং করে গিয়েছেন। তবে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। এই প্রথম বার সেই দৃশ্য দেখা যাবে। সঙ্গে ছবির আরও কয়েক জন কলাকুশলী থাকতে পারেন।

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। ভারতীয় সমর্থক তো বটেই, গোটা বিশ্বের কাছে এই নামেই পরিচিত তিনি। সেই কারণেই নির্মাতারা ‘দাদা’ নাম দিয়েছেন ছবির।

প্রসঙ্গত, রাজকুমার রাও অভিনীত সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আনন্দবাজার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ঢাক বাজিয়ে সৌরভের বায়োপিকের প্রচার শুরু

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream