রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রান্নার স্বাদ-মান যাচাই করবেন জয়া আহসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রান্নার স্বাদ-মান যাচাই করবেন জয়া আহসান
রান্নার স্বাদ-মান যাচাই করবেন জয়া আহসান

রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের দায়িত্বে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে শোয়ের আটটি সিজনের মধ্যে চারটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সর্বশেষ সিজনেও প্রতিযোগীদের রান্নার স্বাদ ও মান যাচাই করে সেরাদের বেছে নিয়েছিলেন তিনি। তবে এবার পূর্ণিমার পরিবর্তে বিচারকের আসনে দেখা যাবে জয়া আহসানকে। গতকাল এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে জয়া আহসানকে। ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যাঁরা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাঁদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর নতুন এই সিজনে বিচারক হিসেবে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৯-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

খবর ছড়িয়েছে, মা হতে যাচ্ছেন পূর্ণিমা। এ কারণেই সেরা রাঁধুনীর নতুন সিজন থেকে বেরিয়ে এসেছেন তিনি। গত শুক্রবার এক রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন পূর্ণিমা। সেই অনুষ্ঠানের ভিডিও ঘিরেই তৈরি হয়েছে তাঁর মা হওয়ার গুঞ্জন। তবে এখনো মা হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।

বিষয় : ছাপা সংস্করণ বিনোদন রান্না রিয়েলিটি শো

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রান্নার স্বাদ-মান যাচাই করবেন জয়া আহসান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের দায়িত্বে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে শোয়ের আটটি সিজনের মধ্যে চারটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সর্বশেষ সিজনেও প্রতিযোগীদের রান্নার স্বাদ ও মান যাচাই করে সেরাদের বেছে নিয়েছিলেন তিনি। তবে এবার পূর্ণিমার পরিবর্তে বিচারকের আসনে দেখা যাবে জয়া আহসানকে। গতকাল এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে জয়া আহসানকে। ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যাঁরা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাঁদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর নতুন এই সিজনে বিচারক হিসেবে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৯-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

খবর ছড়িয়েছে, মা হতে যাচ্ছেন পূর্ণিমা। এ কারণেই সেরা রাঁধুনীর নতুন সিজন থেকে বেরিয়ে এসেছেন তিনি। গত শুক্রবার এক রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন পূর্ণিমা। সেই অনুষ্ঠানের ভিডিও ঘিরেই তৈরি হয়েছে তাঁর মা হওয়ার গুঞ্জন। তবে এখনো মা হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream