শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রান্নার স্বাদ-মান যাচাই করবেন জয়া আহসান

রান্নার স্বাদ-মান যাচাই করবেন জয়া আহসান

রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের দায়িত্বে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে শোয়ের আটটি সিজনের মধ্যে চারটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সর্বশেষ সিজনেও প্রতিযোগীদের রান্নার স্বাদ ও মান যাচাই করে সেরাদের বেছে নিয়েছিলেন তিনি। তবে এবার পূর্ণিমার পরিবর্তে বিচারকের আসনে দেখা যাবে জয়া আহসানকে। গতকাল এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে জয়া আহসানকে। ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যাঁরা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাঁদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’ জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর নতুন এই সিজনে বিচারক হিসেবে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৯-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। খবর ছড়িয়েছে, মা হতে যাচ্ছেন পূর্ণিমা। এ কারণেই সেরা রাঁধুনীর নতুন সিজন থেকে বেরিয়ে এসেছেন তিনি। গত শুক্রবার এক রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন পূর্ণিমা। সেই অনুষ্ঠানের ভিডিও ঘিরেই তৈরি হয়েছে তাঁর মা হওয়ার গুঞ্জন। তবে এখনো মা হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।

গাটি কচু দিয়ে ইলিশের ঝোল

আমাদের জাতীয় মাছ ইলিশ। আমরা ইলিশ দিয়ে নানা পদই তো আমরা রান্না করি। এবার রেঁধে দেখুন ইলিশের মজাদার ঝোল। গাটি কচু ৩০০ গ্রাম, বেগুন ২০০ গ্রাম, ইলিশ মাছ ৪ টুকরা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো। গাটি কচু ও বেগুন কেটে আলাদা করে ধুয়ে রাখুন। ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে সরিষার তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে সামান্য ভেজে অল্প পানি দিন। এবার হলুদ, মরিচ, ধনেগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরে গাটি কচু দিয়ে আরও পাঁচ ছয় মিনিট কষিয়ে নিন। তারপর বেগুন দিয়ে আবার কষান। কষানো হলে ঝোলের পানি দিন অল্প পরিমাণে। ফুটে উঠলে কাঁচা ইলিশ মাছ দিয়ে কাঁচা মরিচ ফালি দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে রান্না করুন ৫ থেকে ৬ মিনিট। শেষে ধনেপাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন।

গাটি কচু দিয়ে ইলিশের ঝোল

লেবুপাতা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের প্রতিদিন খাদ্যের তালিকায় মাছ থাকেই। তারমধ্যে অন্যতম রুই মাছ। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। জিভে জল আনা রেসিপি লেবু পাতা দিয়ে রুইমাছ।  যা লাগবে রান্না করতে...রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, লেবুপাতা চার-পাঁচটি, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে নিন। তারপর পানি দিন অল্প করে। আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর কাঁচা মাছ দিয়ে কড়াই ঢেকে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। তারপর কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া, ধনেপাতাকুচি দিয়ে হালকাভাবে নেড়ে দিন। সব শেষে লেবুপাতা ছিঁড়ে দিন। সুগন্ধি বের হলে লবণ দেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে লেবুপাতা দিয়ে রুই মাছের রসা।

লেবুপাতা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream