মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

লেবুপাতা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

লেবুপাতা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি
লেবুপাতা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের প্রতিদিন খাদ্যের তালিকায় মাছ থাকেই। তারমধ্যে অন্যতম রুই মাছ। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। জিভে জল আনা রেসিপি লেবু পাতা দিয়ে রুইমাছ। 

যা লাগবে রান্না করতে...

রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, লেবুপাতা চার-পাঁচটি, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ।

কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে নিন। তারপর পানি দিন অল্প করে। আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর কাঁচা মাছ দিয়ে কড়াই ঢেকে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। তারপর কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া, ধনেপাতাকুচি দিয়ে হালকাভাবে নেড়ে দিন। সব শেষে লেবুপাতা ছিঁড়ে দিন। সুগন্ধি বের হলে লবণ দেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে লেবুপাতা দিয়ে রুই মাছের রসা।

বিষয় : রেসিপি খাদ্য রান্না খাবারদাবার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

লেবুপাতা দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের প্রতিদিন খাদ্যের তালিকায় মাছ থাকেই। তারমধ্যে অন্যতম রুই মাছ। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। জিভে জল আনা রেসিপি লেবু পাতা দিয়ে রুইমাছ। 

যা লাগবে রান্না করতে...

রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, লেবুপাতা চার-পাঁচটি, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ।

কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে নিন। তারপর পানি দিন অল্প করে। আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর কাঁচা মাছ দিয়ে কড়াই ঢেকে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। তারপর কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া, ধনেপাতাকুচি দিয়ে হালকাভাবে নেড়ে দিন। সব শেষে লেবুপাতা ছিঁড়ে দিন। সুগন্ধি বের হলে লবণ দেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে লেবুপাতা দিয়ে রুই মাছের রসা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream