রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস
টেইলর সুইফটদের পর নতুন রেকর্ড বিটিএসের

প্রথম ব্যান্ড বা সংগীত দল হিসেবে স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। শুক্রবার (১৭ অক্টোবর) ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এ তথ্য নিশ্চিত করেছে।

বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক শিল্পী হিসেবে স্পটিফাইয়ে এই মাইলফলক অর্জন করেন। তবে কোনো ব্যান্ড হিসেবে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করল বিটিএস।

গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান ৪ দশমিক ৫ বিলিয়ন বার স্ট্রিম করা হয়েছিল। চলতি বছর সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। এই অভাবনীয় সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে গত মার্চে প্রকাশিত ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।

মুক্তির পর থেকে শুধু আরিরাং অ্যালবামের গানগুলো স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশিবার শোনা হয়েছে। এর মধ্য দিয়ে এটি চলতি বছর মুক্তি পাওয়া অ্যালবামগুলোর মধ্যে স্পটিফাইয়ে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে।

দলের সব সদস্য সামরিক প্রশিক্ষণ থেকে ফেরার পর গত ২০ মার্চ আরিরাং অ্যালবামটি প্রকাশ করে বিটিএস। যেহেতু এটি ছিল চার বছরের বিরতির পর ব্যান্ডটির নতুন অ্যালবাম, স্বাভাবিকভাবেই তাই ভক্তদের মাঝে উন্মাদনা ছিল চরমে। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামের গানগুলো শোনা হয় ১১০ মিলিয়নের বেশি বার।

স্পটিফাইয়ের পাশাপাশি বিলবোর্ড টপচার্টেও বাজিমাত করেছে আরিরাং অ্যালবাম। ২০১২ সালে মামফোর্ড অ্যান্ড সন্সের ‘বাবেল’-এর পর এটিই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম, যা ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল।

বিষয় : গান ছাপা সংস্করণ বিনোদন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রথম ব্যান্ড বা সংগীত দল হিসেবে স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। শুক্রবার (১৭ অক্টোবর) ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এ তথ্য নিশ্চিত করেছে।

বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক শিল্পী হিসেবে স্পটিফাইয়ে এই মাইলফলক অর্জন করেন। তবে কোনো ব্যান্ড হিসেবে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করল বিটিএস।

গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান ৪ দশমিক ৫ বিলিয়ন বার স্ট্রিম করা হয়েছিল। চলতি বছর সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। এই অভাবনীয় সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে গত মার্চে প্রকাশিত ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।

মুক্তির পর থেকে শুধু আরিরাং অ্যালবামের গানগুলো স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশিবার শোনা হয়েছে। এর মধ্য দিয়ে এটি চলতি বছর মুক্তি পাওয়া অ্যালবামগুলোর মধ্যে স্পটিফাইয়ে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে।

দলের সব সদস্য সামরিক প্রশিক্ষণ থেকে ফেরার পর গত ২০ মার্চ আরিরাং অ্যালবামটি প্রকাশ করে বিটিএস। যেহেতু এটি ছিল চার বছরের বিরতির পর ব্যান্ডটির নতুন অ্যালবাম, স্বাভাবিকভাবেই তাই ভক্তদের মাঝে উন্মাদনা ছিল চরমে। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামের গানগুলো শোনা হয় ১১০ মিলিয়নের বেশি বার।

স্পটিফাইয়ের পাশাপাশি বিলবোর্ড টপচার্টেও বাজিমাত করেছে আরিরাং অ্যালবাম। ২০১২ সালে মামফোর্ড অ্যান্ড সন্সের ‘বাবেল’-এর পর এটিই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম, যা ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream