মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক
ছবি: সংগৃহীত

সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর। তাঁর দাবি, সম্পর্কের সময় পোশাক ও চলাফেরা নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করতেন ওই ব্যক্তি। এমনকি তাঁকে মারধর করার পাশাপাশি শরীরে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছিল। সেই ক্ষতের দাগ এখনও রয়ে গেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন নীতি। তিনি জানান, সাবেক প্রেমিক প্রায়ই তাঁর পোশাক, বন্ধুদের সঙ্গে মেলামেশা এবং কোথায় যাচ্ছেন—এসব বিষয়ে প্রশ্ন করতেন। বয়স কম থাকায় তখন প্রতিটি বিষয়ে তাঁকে জবাব দিতে এবং নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হতো বলে জানান অভিনেত্রী।

নির্যাতনের একটি ঘটনার বর্ণনা দিয়ে নীতি বলেন, একবার সাবেক প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে তাঁর পরিবেশ ভালো লাগেনি। তাই বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে প্রেমিককে বিষয়টি জানাতে গিয়েছিলেন তিনি।

নীতির অভিযোগ, বন্ধুদের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত মেনে নেননি তাঁর সাবেক প্রেমিক। বন্ধুরা তাঁকে বাড়ি পৌঁছে দেবেন বলার পরও তিনি আপত্তি জানান। পরে বাড়ির বাইরে তাঁর হাত ধরে টানাটানি, ধাক্কা দেওয়া এবং চড় মারার ঘটনা ঘটে বলে দাবি করেন অভিনেত্রী।

তিনি আরও জানান, ওই ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছিল। বন্ধুরা তাঁকে সাহায্য করতে এগিয়ে এলে সাবেক প্রেমিক তাঁকে ধাক্কা দিতে ও হাত ধরে টানতে থাকেন বলে অভিযোগ নীতির। বন্ধুরা তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, নিরাপত্তারক্ষীও তাঁর বন্ধুদের জানিয়েছিলেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে।

তবে সেখান থেকে চলে আসার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান নীতি। বাড়িতে ফেরার পরও সাবেক প্রেমিক চিৎকার করতে থাকেন এবং বন্ধুদের সঙ্গে চলে আসার কারণে আপত্তি জানান।

অভিনেত্রীর অভিযোগ, একপর্যায়ে সাবেক প্রেমিকের হাতে থাকা সিগারেট দিয়ে তাঁর শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। সেই ঘটনার ক্ষতচিহ্ন এখনও শরীরে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাবেক সম্পর্কের এই অভিজ্ঞতা তুলে ধরে নীতি টেলর তাঁর জীবনের কঠিন সময়ের কথা সামনে এনেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক প্রেমিকের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream