মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ডিমের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য ডিমের গুণগত মান নিশ্চিত করা, পোলট্রি খামারের ব্যয় কমানো এবং তরুণদের এ খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন, যা শক্তি দেয় ও সুরক্ষা করে’।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। তাঁর মতে, মানসম্মত ডিম উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির বাজারও সম্প্রসারণ করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পোলট্রি খাতের উৎপাদন ব্যয় কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পশুখাদ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা জরুরি। একই সঙ্গে পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

ডিমকে সহজলভ্য ও পুষ্টিকর খাবার উল্লেখ করে তিনি বলেন, তুলনামূলক কম খরচে ডিম থেকে প্রোটিন পাওয়া যায়। তাই প্রতিদিনের খাবারের তালিকায় একটি করে ডিম রাখার পরামর্শ দেন তিনি।

পোলট্রি শিল্পে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তরুণেরা এ খাতে যুক্ত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এর ফলে গ্রামীণ অর্থনীতিও আরও গতিশীল হবে।

গ্রামীণ নারীদের আয় বাড়ানোর প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালনের সুযোগ তৈরি করা গেলে নারীরা পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ডিম বিক্রি করে আয় করতে পারবেন। এতে তাঁদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়বে। এ সময় তিনি হাঁস-মুরগি ও ছাগল বিতরণের মাধ্যমে এ খাতের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের অতীত উদ্যোগের কথা উল্লেখ করেন।

খামারের বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়েও সরকারের সহযোগিতার কথা জানান প্রতিমন্ত্রী। পোলট্রি খামারগুলোকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার উপায় নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমান এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোহা. রেজাউল আমিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভার আগে র‍্যালি ও বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream