মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় নগর ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ নিয়েও সচেতন হওয়া জরুরি। ঢাকা শহরের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বড় ধরনের ভূমিকম্প হলে অপরিকল্পিত নগর ব্যবস্থার কারণে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন শহরে অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দূষণমুক্ত রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় নগর ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ নিয়েও সচেতন হওয়া জরুরি। ঢাকা শহরের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বড় ধরনের ভূমিকম্প হলে অপরিকল্পিত নগর ব্যবস্থার কারণে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন শহরে অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দূষণমুক্ত রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream