মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল
ছবি: সংগৃহীত

সরকারের অধীনে থাকা পরিত্যক্ত স্থাপনা ও সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, আগের সরকারের সময়ে বিভিন্ন সম্পত্তি অব্যবহৃত রেখে কিংবা বিক্রি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সম্পদশূন্য করার চক্রান্ত ছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর জমি ও পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

আহমেদ আযম খান বলেন, নির্বাচিত সরকার হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্পদ যথাযথভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জমি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি এড়াতে সেখানে বড় কোনো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য। ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এলাকার জন্য সবচেয়ে উপযোগী পরিকল্পনা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জমি ও কারখানা কীভাবে প্রকল্পের আওতায় এনে কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামে দুই দিনের সফরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও সরেজমিনে পরিদর্শন করা হবে।

এ সময় রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতারা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream