শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি

আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও পৌর শহরের রাধা মাধব আখড়ায় প্রতিমা বিক্রির হাট বসেছে। এই হাটে ১৫০ টাকা থেকে  উপরে ৮শ টাকায় প্রতিমা বিক্রি হচ্ছে ।

 এদিকে গত দুই দিন আগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপুজা। রোববার অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মী পূজা । হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা স্থাপন করতে সবাই যেন ব্যস্ত হয়ে উঠেছে ক্রয় করতে। প্রতিমা ক্রয় করতে আসা অনেকেই বলেছেন গত বছরের চাইতে এবার তুলনমূলক দাম কিছুটা বেশী। 

পৌর শহরের রাধানগর এলাকার শিবু দেব বলেন, প্রতি বছর লক্ষ্মী পুজায় ঘরে নতুন প্রতিমা স্থাপন করা হয়। তাই পছন্দ করে একটি প্রতিমা ৪শ ৫০ টাকা দিয়ে ক্রয় করি।  গত বারের চাইতে মনে হচ্ছে এবার প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিমার পাশাপাশি পূজার অন্যান্য উপকরণ কেনা হয়।

গৃহিণী রিয়া  রানী  দাস বলেন,  রোববার আমাদের লক্ষ্মী পূজা। প্রতি বছর এই পুজায় নতুন প্রতিমা কেনা হয়। তাই প্রতিমা ক্রয় করতে  এখানে আসা। বেশ কয়েকটি দেখে পছন্দ করে ৪শ টাকায় একটি প্রতিমা কেনা হয়। সেইসাথে কেনা হয়েছে পুজার অন্যান্য উপকরণও। তিনি আরও বলেন শেষ সময় প্রতিমা নিয়ে টানা টানি শুরু হয়। তাই ঝামেলা এড়াতে আগে বাগেই কেনা হয়েছে।

 দুলাল পাল বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিমা তৈরী করে বিক্রি করছি। এখানে বিক্রি করতে ১০০টি প্রতিমা নিয়ে এসেছি। এক একটি প্রতিমা ২শ  টাকা থেকে উপরে ৭০০টাকা রয়েছে। এবার অন্যান্য বছরের চাইতে প্রতিমার ভালো চাহিদা রয়েছে। বিক্রিও ভালো হচ্ছে। তিনি আরও বলেন মাটি থেকে শুরু করে অন্যান্য উপকরণের দাম অনেক বেড়েছে। তাই প্রতিমা তৈরীতে খরচ বেশী হওয়ায় দাম সামান্য বেড়েছে।

নিতাই পাল বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিমাসহ মাটির অন্যান্য জিনিস তৈরী করে বিক্রি করছি। এ কাজে  পরিবারের সবাই  সহযোগিতা করেন। লক্ষ্মীপূজায়  ৮০টি প্রতিমা বিক্রি করতে এখানে নিয়ে এসেছি । বিক্রিতে ভালো সারা পাচ্ছি। 

বিক্রেতা নারায়ন পাল বলেন, আমার কাছে তিন ধরণের প্রতিমা রয়েছে। প্রতিটি প্রতিমার দাম রয়েছে ভিন্ন। ছোট আকারের একটি প্রতিমা ১৫০, মাঝারি ৩৫০ ও বড় আকারের ৮শ টাকায় বিক্রি করছি। এখানে ছোট ও মাঝারি আকারের বিক্রি  বেশি হচ্ছে । এ পযর্ন্ত ৫০টি বিক্রি হয়েছে।  আশা করছি সন্ধ্যার মধ্যে বাকীগুলো বিক্রি শেষ হবে।

আখাউড়া  পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,বলেন লক্ষ্মী পূজা উপলক্ষে রাধা মাধব আখড়ায় দীর্ঘ বছর ধরে প্রতিমা বিক্রি হয়ে আসছে। দুর্গা পূজা শেষ হওয়ার পর দিন থেকেই এখানে বিভিন্ন জায়গার লোকজনরা প্রতিমা বিক্রি করতে এসেছেন। অন্যান্য বছরের চাইতে এবার প্রথম দিনই বেশ জমজমাট হয়ে উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream