সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সদরপুরে ইজিবাইকের ধাক্কায় ৭ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিহত

ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কারীরহাট-মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন মধু মন্ডলের ডাঙ্গী (কারীরহাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারীরহাট থেকে সদরপুরগামী একটি চলন্ত ইজিবাইক ফারদিনকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহ আল মামুন সাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসাছাত্র ফারদিন নিহত হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সদরপুরে ইজিবাইকের ধাক্কায় ৭ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কারীরহাট-মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন মধু মন্ডলের ডাঙ্গী (কারীরহাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারীরহাট থেকে সদরপুরগামী একটি চলন্ত ইজিবাইক ফারদিনকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহ আল মামুন সাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসাছাত্র ফারদিন নিহত হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream