১৬ আগস্ট ভোর আনুমানিক ০৪.৩০ টার সময়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এর একটি টিম লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানে ওই গ্রামের মোঃ মনিরুজ্জামান এর বসতবাড়ি তল্লাশী করে, বসতবাড়ির উঠানে বিশেষভাবে রক্ষিত ১৪৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান উপজেলার খামারভাতি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং জব্দকৃত মাদক আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত