বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী একই বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। 

রবিবার (২৫ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।'

তিনি জানান, ফতুল্লার ভুইঘর এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ফারজানা ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ফারজানার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তিন বছর আগে একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাজমুল ইসলামকে বিয়ে করেন তিনি। চাকরির সুবাদে গত আড়াই মাস ধরে তারা ফতুল্লার ভুইঘর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ, ফারজানার সঙ্গে দুর্ব্যবহার ও তাকে মারধর করতেন স্বামী। নির্যাতনের শিকার হয়ে ফারজানা একবার বাবার বাড়িতে গিয়ে ৪ মাস থাকেন। সেসময় ফারজানার পরিবার নাজমুলের বিরুদ্ধে মামলা করেছিল। পরে পারিবারিক সমঝোতার পর মামলাটি প্রত্যাহার করা হয়।

আরিফুলের ভাষ্য, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে তারা ফারজানার মোবাইল নম্বর বন্ধ পান। কয়েকঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে নাজমুল তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানান।

বিডি প্রতিদিন/এনআরএইচ

বিষয় : নারায়ণগঞ্জে ভাড়া বাসা কুবি শিক্ষার্থী মরদেহ উদ্ধার স্বামী আটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী একই বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। 

রবিবার (২৫ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।'

তিনি জানান, ফতুল্লার ভুইঘর এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ফারজানা ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ফারজানার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তিন বছর আগে একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাজমুল ইসলামকে বিয়ে করেন তিনি। চাকরির সুবাদে গত আড়াই মাস ধরে তারা ফতুল্লার ভুইঘর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ, ফারজানার সঙ্গে দুর্ব্যবহার ও তাকে মারধর করতেন স্বামী। নির্যাতনের শিকার হয়ে ফারজানা একবার বাবার বাড়িতে গিয়ে ৪ মাস থাকেন। সেসময় ফারজানার পরিবার নাজমুলের বিরুদ্ধে মামলা করেছিল। পরে পারিবারিক সমঝোতার পর মামলাটি প্রত্যাহার করা হয়।

আরিফুলের ভাষ্য, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে তারা ফারজানার মোবাইল নম্বর বন্ধ পান। কয়েকঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে নাজমুল তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানান।

বিডি প্রতিদিন/এনআরএইচ


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream