সারাদেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
বিক্ষোভ মিছিল থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঘোষণা দেন যে, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনের কোনো অপতৎপরতা ক্যাম্পাসে বরদাশত করা হবে না এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে রাজপথে তারা সর্বদা সোচ্চার থাকবেন।
এ সময় রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানান দলটির নেতৃবৃন্দ।
মতামত