শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

বেগম জিয়া দেশের জন্য পুরো জীবনটাই উৎসর্গ করেছেন: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া তার পুরো জীবনটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।’ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর ইবির কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা বেগম জিয়া নিপীড়িত, নির্যাতিত ও নিগৃহীত হয়েছিলেন। আমরা আজকের এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বিশ্বের নিগৃহীত ও নিপীড়িত মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা। আমরা মন খুলে এই মহান ব্যক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব- আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’

দোয়া মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি ইবির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন প্রজ্ঞা, দক্ষতা ও সাহসের সঙ্গে দেশ পরিচালনা করতে পারেন, সে জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ছাড়াও ইবি জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, ইউট্যাব ও সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইবি কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম, কর্মচারী সমিতিসমূহের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

বিষয় : ইসলামী বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বেগম জিয়া দেশের জন্য পুরো জীবনটাই উৎসর্গ করেছেন: ইবি উপাচার্য

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া তার পুরো জীবনটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।’ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর ইবির কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা বেগম জিয়া নিপীড়িত, নির্যাতিত ও নিগৃহীত হয়েছিলেন। আমরা আজকের এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বিশ্বের নিগৃহীত ও নিপীড়িত মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা। আমরা মন খুলে এই মহান ব্যক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব- আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’

দোয়া মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি ইবির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন প্রজ্ঞা, দক্ষতা ও সাহসের সঙ্গে দেশ পরিচালনা করতে পারেন, সে জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ছাড়াও ইবি জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, ইউট্যাব ও সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইবি কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম, কর্মচারী সমিতিসমূহের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার