শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

সিলেটে অনলাইন জুয়ার সরঞ্জাম সহ গ্রেপ্তার ১

সিলেটের দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. সাগর আহমেদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি কাগজের টোকেন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়,শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থানরত র‍্যাব-৯, সিপিএসসির একটি দল জানতে পারে,খোঁজাখলা এলাকার একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সাগর আহমেদকে আটক করা হয়।

গ্রেপ্তার সাগর আহমেদ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার জগন্নাথপট্টি এলাকার মো. শাহজাহান বেপারীর ছেলে।

র‍্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে ওই চায়ের দোকানে অবস্থানের কথা স্বীকার করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি ‘Shillong Night Teer’সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার কথাও জানিয়েছেন।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা আলামতসহ তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয় : অপরাধ সিলেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সিলেটে অনলাইন জুয়ার সরঞ্জাম সহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার