রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
কুলাউড়ায় ১৫ আগস্ট পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

কুলাউড়ায় ১৫ আগস্ট পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়সংলগ্ন শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা

 সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে চা শিল্পে চরম স্থবিরতা নেমে এসেছে।  দেশের প্রধান চা উৎপাদনকারী এ অঞ্চলের বিভিন্ন বাগানের কারখানায় সময়মতো কাঁচা চা পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে কাটিং, রোলিং, উইদারিং, সর্টিংসহ অধিকাংশ যন্ত্রপাতির কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গ্যাসের চাপ কম থাকায় ড্রায়িং বা চা পাতা শুকানোর প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, চলতি জুলাই-আগস্ট চা উৎপাদনের পিক-সিজন। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতিই নয়, চায়ের গুণগত মান ও বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রাতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।শনিবার রাতে সিলেট বিসিকের একটি সূত্র জানায়, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছিল জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তবে পরে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে সাময়িক সমস্যা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়েছে।তবে সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ হলেও চাপ কম। আর বিসিক গোটাটিকর এলাকায় (শনিবার) লোডলেডিং হয়েছে ৭  থেকে ৮ বার।বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে রয়েছে বিপুলসংখ্যক চা বাগান। এর মধ্যে সিলেট জেলায় ১৯টি,  মৌলভীবাজারে ৯১টি ও হবিগঞ্জে ২৫টি বাগান রয়েছে। প্রতিটি বাগানে আলাদা প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকলেও বড় ও কেন্দ্রীয় কারখানায় আশপাশের একাধিক বাগানের কাঁচা পাতা প্রক্রিয়াজাত করা হয়। পুরো সিলেট অঞ্চলে চা উৎপাদনের জন্য নিবন্ধিত ও সক্রিয় কারখানার সংখ্যা আনুমানিক ৭০ থেকে ৮০টি। এ অঞ্চলে এক লাখের বেশি স্থায়ী ও অস্থায়ী চা শ্রমিক কর্মরত। চা জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট মানুষের সংখ্যা প্রায় পাঁচ লাখ।চা কারখানা সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দিনে গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে কারখানার মেশিনারি সচল রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে একবার বিদ্যুৎ চলে গেলে কাটিং, রোলিং ও অন্যান্য মেশিন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ ফিরে এলেও সব মেশিন তাৎক্ষণিক ভাবে চালু করা সম্ভব হয় না।সিলেটের চা শ্রমিকদের ভ্যালী সভাপতি রাজু গোয়ালা বলেন, প্রতিদিন গড়ে সাত-আটবার লোডশেডিং হচ্ছে। ফ্যাক্টরিতে একবার মেশিন বন্ধ হলে তা আবার চালু হতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। এর মধ্যে গ্যাসের চাপও কম। ফলে ড্রায়িং প্রসেসে চা পাতা ঠিকমতো শুকাচ্ছে না। এতে চায়ের গুণগত মানও খারাপ হচ্ছে।চা উৎপাদনের দিক থেকে জুলাই ও আগস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে পুরো বছরের উৎপাদনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।২০২৬ সালে বাংলাদেশ চা বোর্ড সারা দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি বা ১০৪ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে এ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা

সিলেটে অনলাইন জুয়ার সরঞ্জাম সহ গ্রেপ্তার ১

সিলেটের দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. সাগর আহমেদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি কাগজের টোকেন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।র‍্যাব-৯ সূত্রে জানা যায়,শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থানরত র‍্যাব-৯, সিপিএসসির একটি দল জানতে পারে,খোঁজাখলা এলাকার একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সাগর আহমেদকে আটক করা হয়।গ্রেপ্তার সাগর আহমেদ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার জগন্নাথপট্টি এলাকার মো. শাহজাহান বেপারীর ছেলে।র‍্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে ওই চায়ের দোকানে অবস্থানের কথা স্বীকার করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি ‘Shillong Night Teer’সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার কথাও জানিয়েছেন।র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা আলামতসহ তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিলেটে অনলাইন জুয়ার সরঞ্জাম সহ গ্রেপ্তার ১

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রির সময় গোলাপগঞ্জে হাতেনাতে আটক ৩

গভীর রাতে অবৈধভাবে টিলা কেটে মাটি দিয়ে প্লট ভরাটের সময় সিলেটের গোলাপগঞ্জে তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়।বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইল এলাকায় অবস্থিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশের টিলায় এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী একটি টিলা থেকে মাটি কেটে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের পাশে বাঘা এলাকার মো. শরীফ উদ্দিনের মালিকানাধীন আবাসন প্রকল্পের প্লট ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত অভিযান চালিয়ে মাটি কাটার অপরাধে জড়িত তিনজনকে আটক করে।আটককৃত ব্যক্তিরা হলেন-গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরপাড়া গ্রামের আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইল গ্রামের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) এবং দত্তরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)।পুলিশ জানায়, এ সময় ঘটনাস্থল থেকে মাটিবোঝাই একটি ট্রাকসহ মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়। গ্রেপ্তারের বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি ছবেদ আলী বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মামলা রুজ্জু হয়েছে এবং ওনাদের অলরেডি কোর্টে পাঠানো হয়েছে। এই টিলা কাটার ঘটনাটি কিছুদিন পর পর হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করা করা হলে তিনি বলেন, আমি আসছি ২৫ তারিখে (২৫ জুলাই) আগের বিষয়টা হয়তো আমি জানবো। এজন্য কালকে আমি সংবাদ পাওয়া মাত্র অভিযান করে এদের ধরছি। আমি নিয়মিত মামলা নিয়েছি। দেখি, এরপরেও যদি আবার হয় আবারো আইনি একশনে যাবো।

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রির সময় গোলাপগঞ্জে হাতেনাতে আটক ৩

সিলেটে ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামি জাকিরের মৃত্যুদণ্ড

সিলেটে চার বছরের শিশু কন্যা ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামী জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালাম বেকসুর খালাস প্রদান করা হয়।হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আবু উবায়দা এ রায় প্রদান করেন। মামলার এক মাস পাঁচ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে এবং লাশ গুমে সহযোগিতার জন্য তার দুই ভাই জয়নাল ও কালামকে অভিযুক্ত করা হয়।নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের  হতদরিদ্র রাইসুল হকের মেয়ে। আর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন (৩০) ফাহিমার পরিবারের প্রতিবেশি মৃত তোতা মিয়ার ছেলে।প্রসঙ্গত, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু কন্যা ফাহিমা। এর দুদিন পর গত ৮ মে রাতে বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে ফাহিমার লাশ উদ্ধার করে পুলিশ। ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন জাকির।জবানবন্দিতে জাকির হোসেন জানায়, সিগারেট আনার কথা বলে ফাহিমাকে দোকানে পাঠায় সে। দোকান থেকে ফেরার পর ঘর ফাঁকা থাকার সুযোগে সে ফাহিমাকে ধর্ষনচেষ্টা চালায়। এসময় ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করার চেষ্টা করে সে। গুম করতে না পেরে বাড়ির কাছে একটি পুকুর সংলগ্ন ডোবায় লাশ ফেলে রাখে।

সিলেটে ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামি জাকিরের মৃত্যুদণ্ড

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,বড়লেখা উপজেলা শাখা।বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,বড়লেখা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির নেতা বদরুল ইসলাম।বক্তারা বলেন,জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসারও আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর উদ্দিন আহমদ,প্রধান শিক্ষক নাজিম উদ্দীন,সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি মানিক দেব নাথ,বিপ্রজিৎ কাপালি, ইকবাল হোসেন ও আবদুল করিম।এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিত দেব নাথ,সহসাধারণ সম্পাদক জয়ন্ত কুমার পাল,ছাদ উদ্দিন ও আহমেদ ফারুক,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, আবদুস সালাম,উপদেষ্টা পরিষদের সদস্য শুভ্র দেব এবং সমিতির সদস্য প্রবীর দাস,রবীন্দ্র নাথ,দেলোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।সমিতির নেতারা জানান,আগস্ট মাসজুড়ে বড়লেখা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream