রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুলাউড়ায় ১৫ আগস্ট পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়সংলগ্ন শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : সিলেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কুলাউড়ায় ১৫ আগস্ট পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়সংলগ্ন শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream