শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া পরিচালনার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি বিশেষ দল গত ১১ আগস্ট সন্ধ্যা থেকে ১২ আগস্ট পর্যন্ত নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্লা (৩৩) ও আয়ুব হোসেন রিপন (৪৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেকবই জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টকে কেন্দ্র করে অনলাইন বেটিং ও জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এসব প্ল্যাটফর্মে বিকাশ, নগদ, রকেট, উপায়, বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করা হতো।

বিষয় : অপরাধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া পরিচালনার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি বিশেষ দল গত ১১ আগস্ট সন্ধ্যা থেকে ১২ আগস্ট পর্যন্ত নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্লা (৩৩) ও আয়ুব হোসেন রিপন (৪৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেকবই জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টকে কেন্দ্র করে অনলাইন বেটিং ও জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এসব প্ল্যাটফর্মে বিকাশ, নগদ, রকেট, উপায়, বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করা হতো।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার