শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ প্রদান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মৌলভীবাজারে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ প্রদান
মৌলভীবাজারে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ প্রদান

মৌলভীবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হাসান, অফিসার মো. ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অবসর ও কল্যাণ সুবিধা পেতে দীর্ঘসূত্রিতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।

সংশ্লিষ্টদের আশা,সরকারের এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক ভোগান্তি কমবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা সুবিধার অর্থ পাওয়ার অপেক্ষার অবসান হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হাসান, অফিসার মো. ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অবসর ও কল্যাণ সুবিধা পেতে দীর্ঘসূত্রিতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।

সংশ্লিষ্টদের আশা,সরকারের এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক ভোগান্তি কমবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা সুবিধার অর্থ পাওয়ার অপেক্ষার অবসান হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার