শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লা এখন শোকে স্তব্দ। এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আপন দুই ভাই সহ একই মহল্লার ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল হোসেন (৩৫)। 

তিনি ওই মহল্লার সাদেক মন্ডলের ছেলে। ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন। এদের মধ্যে ৩ জনের বাড়ি ধামানিয়াপাড়ায় ও একজনের বাড়ি একই পৌরসভার লক্ষীপুরে । বর্তমানে আহত আরও ২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। নিহত ও আহতরা সকলেই গরু ব্যবসায়ী ছিলেন।

গত ৮ আগস্ট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটির সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় ২ জন। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন এবং শনিবার দুপুরে সর্বশেষ মারা যায় একজন। দুর্ঘটনায় নিহতরা হলেন, ধামানিয়াপাড়া মহল্লার আপন দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, নাজমুল হোসেন এবং লক্ষীপুর মহল্লার আব্দুর রহমান।

বনপাড়া হাইওয়ে থানার এ্যাকটিং অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী একটি ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী আরআর ট্রাভেলস নামক একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। পলাতক চালককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার