মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খারগ দ্বীপে ফের সক্রিয় ইরানের তেল রপ্তানি

প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ফের ট্যাংকারে অপরিশোধিত তেল তোলার কার্যক্রম শুরু হয়েছে ইরানের। জুলাইয়ের পর শুক্রবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো দ্বীপটির একটি পিয়ারে ইরানি ট্যাংকারকে তেল তুলতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকার ট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।

ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) খার্গ দ্বীপের আজারপাদ জেটি থেকে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।

এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ইরানের অন্যান্য তেল টার্মিনাল থেকেও ট্যাংকারে তেল তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে দেশটির বর্তমান তেল উৎপাদন প্রায় পরিশোধনাগারগুলোর কার্যক্রম বা অভ্যন্তরীণ ব্যবহারের সমপর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছে ট্যাংকারট্র্যাকার্স।

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ। দেশটির অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই দ্বীপের টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ফলে দীর্ঘ বিরতির পর সেখানে আবারও ট্যাংকারে তেল তোলার ঘটনা ইরানের তেল রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

তবে দেশটির মোট তেল উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্য থাকায় সামনের দিনগুলোতে ইরান কতটা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : ইরান তেল রপ্তানি ট্যাংকার ট্র্যাকার্স

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

খারগ দ্বীপে ফের সক্রিয় ইরানের তেল রপ্তানি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ফের ট্যাংকারে অপরিশোধিত তেল তোলার কার্যক্রম শুরু হয়েছে ইরানের। জুলাইয়ের পর শুক্রবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো দ্বীপটির একটি পিয়ারে ইরানি ট্যাংকারকে তেল তুলতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকার ট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।

ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) খার্গ দ্বীপের আজারপাদ জেটি থেকে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।

এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ইরানের অন্যান্য তেল টার্মিনাল থেকেও ট্যাংকারে তেল তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে দেশটির বর্তমান তেল উৎপাদন প্রায় পরিশোধনাগারগুলোর কার্যক্রম বা অভ্যন্তরীণ ব্যবহারের সমপর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছে ট্যাংকারট্র্যাকার্স।

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ। দেশটির অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই দ্বীপের টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ফলে দীর্ঘ বিরতির পর সেখানে আবারও ট্যাংকারে তেল তোলার ঘটনা ইরানের তেল রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

তবে দেশটির মোট তেল উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্য থাকায় সামনের দিনগুলোতে ইরান কতটা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

সূত্র: মিডল ইস্ট আই

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream