রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
ইবিতে  ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন  উপ- উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতেয়াজ আলী, প্রক্টর ড. মোঃ শাহিনুজ্জামান সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও রক্তে শর্করা পরিমাপ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ সহযোগিতায় এ আয়োজন নিঃসন্দেহে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি করবে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রক্তিমা, তারুণ্য ও গ্রিন ভয়েসসহ সহযোগী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাপ্রত্যাশী ও অসহায় মানুষের সেবায় রক্ত সহায়তা করবে এবং মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অঙ্গাঙ্গি সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চিকিৎসাসেবার প্রয়োজন হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।উপাচার্য আরও বলেন, এ ধরনের ক্যাম্প একদিনের কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি টিম গঠন করা হবে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের আইডি কার্ড প্রদান করবে। এর মাধ্যমে প্রয়োজনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসাসেবা গ্রহণে সহযোগিতা পাবে।তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবসেবায় এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধা ও মননের সমন্বয় ঘটাতে পারে, এ ধরনের কার্যক্রম সেই সুযোগ তৈরি করবে।আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আগ্রহী ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। মেডিসিন ক্লাব কুষ্টিয়া মেডিকেল কলেজের আয়োজনে এবং সহযোগী সংগঠনগুলোর সহায়তায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বেগম জিয়া দেশের জন্য পুরো জীবনটাই উৎসর্গ করেছেন: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া তার পুরো জীবনটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।’ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর ইবির কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।উপাচার্য বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা বেগম জিয়া নিপীড়িত, নির্যাতিত ও নিগৃহীত হয়েছিলেন। আমরা আজকের এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব।’তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বিশ্বের নিগৃহীত ও নিপীড়িত মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা। আমরা মন খুলে এই মহান ব্যক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব- আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’দোয়া মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি ইবির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন প্রজ্ঞা, দক্ষতা ও সাহসের সঙ্গে দেশ পরিচালনা করতে পারেন, সে জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ছাড়াও ইবি জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, ইউট্যাব ও সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া ইবি কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম, কর্মচারী সমিতিসমূহের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

বেগম জিয়া দেশের জন্য পুরো জীবনটাই উৎসর্গ করেছেন: ইবি উপাচার্য

ইবির ৪৪ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী’ গোপন কর্মকাণ্ডের তদন্তে কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি 'এশিয়া পোস্ট' পত্রিকায় প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মো: ইসরাফুল হককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন- আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ড. সাজ্জাত হোসেন প্রমূখ।এছাড়া কমিটির কার্যপরিধিতে 'এশিয়া পোস্ট' এ প্রকাশিত ইবির শিক্ষকগণ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কিনা তা অনুসন্ধানের বিষয়টি উল্লেখ করা হয়।কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘আগামী রবিবার থেকে কাজ শুরু করবো। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো।’প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে গণমাধ্যম এশিয়া পোস্টে "শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা" শিরোনামে প্রতিবদেন প্রকাশিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের নাম প্রকাশ করা হয়। জানা যায়, দেশব্যাপী গোপন তৎপরতা ও নৈরাজ্যে প্রধান ভূমিকা পালনের আছে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।

ইবির ৪৪ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী’ গোপন কর্মকাণ্ডের তদন্তে কমিটি গঠন
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream