বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন  উপ- উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতেয়াজ আলী, প্রক্টর ড. মোঃ শাহিনুজ্জামান সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। 

ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও রক্তে শর্করা পরিমাপ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ সহযোগিতায় এ আয়োজন নিঃসন্দেহে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি করবে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রক্তিমা, তারুণ্য ও গ্রিন ভয়েসসহ সহযোগী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাপ্রত্যাশী ও অসহায় মানুষের সেবায় রক্ত সহায়তা করবে এবং মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অঙ্গাঙ্গি সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চিকিৎসাসেবার প্রয়োজন হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উপাচার্য আরও বলেন, এ ধরনের ক্যাম্প একদিনের কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি টিম গঠন করা হবে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের আইডি কার্ড প্রদান করবে। এর মাধ্যমে প্রয়োজনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসাসেবা গ্রহণে সহযোগিতা পাবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবসেবায় এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধা ও মননের সমন্বয় ঘটাতে পারে, এ ধরনের কার্যক্রম সেই সুযোগ তৈরি করবে।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আগ্রহী ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। মেডিসিন ক্লাব কুষ্টিয়া মেডিকেল কলেজের আয়োজনে এবং সহযোগী সংগঠনগুলোর সহায়তায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বিষয় : ইসলামী বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream