বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে হেনস্তা ও হামলার অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরকে বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জুলাই গণহত্যা মামলার আসামি ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের উপস্থিতিকে কেন্দ্র করে পরদিন এ ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে প্রবেশ করে। এ সময় প্রধান শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় ইয়াসিন নামে এক ব্যক্তি প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরকে থাপ্পড় মারেন ঘটনাটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে,৷  

প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির বলেন, পুনট ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরকে অভিভাবক সমাবেশে দাওয়াত দেওয়ার কথা সঠিক নয়। এটি মিথ্যা দাবি করে তিনি বলেন, অভিভাবক সমাবেশে আমি শুধু প্রতিষ্ঠানের সভাপতিকে দাওয়াত করেছি। অন্য কাউকে দাওয়াত করিনি। সমাবেশে হঠাৎ করে সাবেক ইউপি চেয়ারম্যান কুদ্দুস ফকির আসেন। কেউ অনুষ্ঠানে হঠাৎ করে এলে তাকে তো আর বের করে দিতে পারি না। পরে তিনি এক-দুই মিনিট কথা বলেন।

প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগের পর বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে স্থানীয় ইয়াসিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা  আজিজুল হাকিমের সরকারি ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জয়পুরহাটে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে হেনস্তা ও হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream