বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

খাসি নিয়ে বিয়ে ভাঙার পর নতুন কনেকে বিয়ে সেই প্রবাসীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

খাসি নিয়ে বিয়ে ভাঙার পর নতুন কনেকে বিয়ে সেই প্রবাসীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না থাকাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার পর আগের বিয়ে ভেঙে যাওয়া জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন। মঙ্গলবার রাতে কসবার নেয়ামতপুর গ্রামের একটি বাড়িতে জান্নাতুল ফেরদৌস আক্তারের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন বিয়ের পর নববধূর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন জুনায়েদ। তাঁর ছোট ভাই পারভেজ রানা জানিয়েছেন, দুই পরিবারের আলোচনার পর কনের মামার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।

এর আগে মঙ্গলবার দুপুরে আখাউড়ার তোলাতলা গ্রামে জুনায়েদের সঙ্গে রাশেদা আক্তারের বিয়ের আয়োজন ছিল। বরপক্ষ কনের বাড়িতে যাওয়ার পর খাবারের আয়োজনে আস্ত খাসি না থাকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কনের পরিবার বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বরপক্ষকে উপহারসামগ্রীসহ ফিরিয়ে দেয়।

এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিয়ের খবর সামনে আসে। নতুন কনে জান্নাতুল ফেরদৌস আখাউড়ার নূরপুর গ্রামের বাসিন্দা এবং কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নতুন কনের পরিবারের আয়োজনে বরের জন্য খাসি রাখা হয়েছিল। বরসহ অতিথিরা সেই খাবার আনন্দের সঙ্গে খান।

রাতের বিয়ের পর জুনায়েদ ফেসবুক পোস্টে জানান, সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নবদম্পতির সুখী ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খাসি নিয়ে বিয়ে ভাঙার পর নতুন কনেকে বিয়ে সেই প্রবাসীর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না থাকাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার পর আগের বিয়ে ভেঙে যাওয়া জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন। মঙ্গলবার রাতে কসবার নেয়ামতপুর গ্রামের একটি বাড়িতে জান্নাতুল ফেরদৌস আক্তারের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন বিয়ের পর নববধূর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন জুনায়েদ। তাঁর ছোট ভাই পারভেজ রানা জানিয়েছেন, দুই পরিবারের আলোচনার পর কনের মামার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।

এর আগে মঙ্গলবার দুপুরে আখাউড়ার তোলাতলা গ্রামে জুনায়েদের সঙ্গে রাশেদা আক্তারের বিয়ের আয়োজন ছিল। বরপক্ষ কনের বাড়িতে যাওয়ার পর খাবারের আয়োজনে আস্ত খাসি না থাকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কনের পরিবার বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বরপক্ষকে উপহারসামগ্রীসহ ফিরিয়ে দেয়।

এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিয়ের খবর সামনে আসে। নতুন কনে জান্নাতুল ফেরদৌস আখাউড়ার নূরপুর গ্রামের বাসিন্দা এবং কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নতুন কনের পরিবারের আয়োজনে বরের জন্য খাসি রাখা হয়েছিল। বরসহ অতিথিরা সেই খাবার আনন্দের সঙ্গে খান।

রাতের বিয়ের পর জুনায়েদ ফেসবুক পোস্টে জানান, সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নবদম্পতির সুখী ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream