শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাহরুখের ‘মান্নাত’ এ ৮ ফুট লম্বা সাপ

শাহরুখের ‘মান্নাত’ এ ৮ ফুট লম্বা সাপ
শাহরুখের ‘মান্নাত’ এ ৮ ফুট লম্বা সাপ

‘মান্নাত’ বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন এর বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  একটি শেডের নিচে সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে যায়।

বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি যান। পরে তিনি থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলার এবং বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড়কে বিষয়টি জানান।

প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ ভিকি দুবে নিরাপদে উদ্ধার করেন। সাপটি ইন্ডিয়ান র‍্যাট স্নেক বা  ‘ধামান’ বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে দ্বিতীয় সাপটি লোকজন জড়ো হওয়ার সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।

সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।

বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

বিষয় : মান্নাত শাহরুখ খান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শাহরুখের ‘মান্নাত’ এ ৮ ফুট লম্বা সাপ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

‘মান্নাত’ বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন এর বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  একটি শেডের নিচে সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে যায়।

বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি যান। পরে তিনি থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলার এবং বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড়কে বিষয়টি জানান।

প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ ভিকি দুবে নিরাপদে উদ্ধার করেন। সাপটি ইন্ডিয়ান র‍্যাট স্নেক বা  ‘ধামান’ বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে দ্বিতীয় সাপটি লোকজন জড়ো হওয়ার সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।

সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।

বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream