সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বললেন পরীমনি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াইয়ে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। দুই নায়িকার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনি ব্যঙ্গ করে একটি পোস্ট দেন। সেখানে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তাকে নিয়ে আরও কিছু মন্তব্য করেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই বক্তব্যের পরই শুরু হয় আলোচনা।

পরে এর জবাব দেন পরীমনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। 

পরীমনির খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাসের পালটা জবাব, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’ 

বিষয় : ঢালিউড অপু বিশ্বাস পরীমনি চিত্রনায়িকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বললেন পরীমনি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াইয়ে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। দুই নায়িকার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনি ব্যঙ্গ করে একটি পোস্ট দেন। সেখানে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তাকে নিয়ে আরও কিছু মন্তব্য করেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই বক্তব্যের পরই শুরু হয় আলোচনা।

পরে এর জবাব দেন পরীমনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। 

পরীমনির খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাসের পালটা জবাব, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’ 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream