রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
একসঙ্গে আড্ডা, ছবি থেকে এখন কটাক্ষ! যা ঘটেছিল অপু-পরীমনির মধ্যে

একসঙ্গে আড্ডা, ছবি থেকে এখন কটাক্ষ! যা ঘটেছিল অপু-পরীমনির মধ্যে

একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। অপু বিশ্বাস পরীমনিকে নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিতেন। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও পূজা চেরী। চারজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও ও আড্ডার মুহূর্তও শেয়ার করতেন তাঁরা।কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই সম্পর্ক। এখন অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, একে অপরকে নিয়ে কটাক্ষ এবং বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া মন্তব্যে তাঁদের বিরোধ সামনে আসছে। সব মিলিয়ে নতুন করে আলোচনায় এই দুই অভিনেত্রী। কিন্তু একসময় এত ভালো সম্পর্ক থাকার পরও কেন তাঁদের মধ্যে এমন দূরত্ব তৈরি হলো?২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস পরীমনি, তমা মির্জা ও পূজা চেরীকে নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘পরী মেজ, তমা সেজ ও পূজা চেরী আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।’তখন অপু বিশ্বাস জানিয়েছিলেন, তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। সন্তান লালন-পালন নিয়ে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে পরীমনি ও তমা মির্জা তাঁকে ফোন করে পরামর্শ নিতেন। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক ছিল বেশ ভালো।তবে সেই সম্পর্ক এখন আর আগের মতো নেই। তমা মির্জা ও পূজা চেরীর সঙ্গে অপুর বর্তমান সম্পর্ক নিয়ে তেমন আলোচনা না থাকলেও পরীমনির সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট। সাম্প্রতিক সময়ে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও প্রকাশ্য মন্তব্যে সেই বিরোধ আরও বেশি আলোচনায় এসেছে। ঘটনার সূত্রপাত ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। অপু বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর পোস্টে অপুর বক্তব্যের প্রসঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। প্রথমে অপুর বক্তব্য আরও পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। পরে পোস্টের ভাষায় যোগ হয় ব্যক্তিগত কটাক্ষ। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। একপর্যায়ে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পরীমনির এসব মন্তব্যের জবাব আসে অপুর কাছ থেকেও। গত রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনির উদ্দেশে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ এ সময় পরীমনির অভিনীত সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করে মন্তব্য করেন তিনি। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন অপু। তাঁর মতে, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’ অপুর ‘লেভেল’ মন্তব্যের জবাবও দিয়েছেন পরীমনি। গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। পরীমনি ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০–তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’ তবে দুই অভিনেত্রীর সম্পর্কের অবনতির পেছনে শুধু সাম্প্রতিক এই ব্র্যান্ড বিতর্কই কারণ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে দুজনের কাজ করাটাই সম্পর্কের দূরত্ব তৈরিতে কাজ করেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে দুজনের সম্পর্ক ভালো ছিল। একসঙ্গে আড্ডা দিতেন, সন্তানদের নিয়েও তাঁদের মধ্যে কথা হতো। কিন্তু একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই সম্পর্কে অবনতি হতে থাকে বলে জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠজনেরা। যদিও এ বিষয়ে দুই অভিনেত্রীর কেউই প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির বিভিন্ন পোস্ট ঘিরে অপুকে নিয়ে আলোচনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট আলোচনায় আসে। সেখানে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেছিলেন পরীমনি; যদিও সেই পোস্টে সরাসরি অপুর নাম উল্লেখ করেননি তিনি। একসময় যাঁকে ছোট বোন বলতেন অপু, যিনি আবার অপুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেই দুই অভিনেত্রী এখন একে অপরের সমালোচনায় সরব। শুভেচ্ছাদূত পরিচয় নিয়ে শুরু হওয়া বিতর্ক গড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ ও অভিনয়জীবনের সাফল্য নিয়ে প্রশ্ন তোলায়। বন্ধুত্ব থেকে এই প্রকাশ্য বিরোধে যাওয়ার পেছনে পেশাগত প্রতিযোগিতা, নাকি আরও কোনো ব্যক্তিগত মান–অভিমান কাজ করছে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বললেন পরীমনি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াইয়ে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। দুই নায়িকার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনি ব্যঙ্গ করে একটি পোস্ট দেন। সেখানে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তাকে নিয়ে আরও কিছু মন্তব্য করেন এই অভিনেত্রী।কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই বক্তব্যের পরই শুরু হয় আলোচনা।পরে এর জবাব দেন পরীমনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।  পরীমনির খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাসের পালটা জবাব, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’ অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’ 

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বললেন পরীমনি

হ্যালোইনে রহস্যময় সাজে অপু বিশ্বাস

গ্ল্যামার আর ফ্যাশন দিয়ে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার হ্যালোইন উৎসব উপলক্ষে ভিন্ন এক সাজে ধরা দিলেন তিনি। রহস্যময় ও আকর্ষণীয় লুকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।ছবিগুলোতে কালো রঙের লেসের স্লিট গাউনে দেখা গেছে অপুকে। মৃদু আলো-ছায়ার মধ্যে সোফায় বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে হাতে লণ্ঠন নিয়েও দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার সাজে ছিল রহস্যময় আবহ।এই লুকে অপুর পরনে কালো গাউনের সঙ্গে ছিল গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ঢেউ খেলানো চুল এবং চোখে বিশেষ কন্টাক্ট লেন্স। সব মিলিয়ে চেনা রূপের বাইরে নতুন এক অবতারে ভক্তদের সামনে হাজির হয়েছেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলে।। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করছেন। কেউ কেউ আবার অপুর এমন ব্যতিক্রমী উপস্থিতিকে তার আগের ফ্যাশনধারার চেয়ে আলাদা বলেও মন্তব্য করছেন। সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিগত সাজপোশাক ও ফ্যাশন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। এবার এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সব সময়ই এক ব্যতিক্রমী নাম।

হ্যালোইনে রহস্যময় সাজে অপু বিশ্বাস

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের নিয়ে বেশ আলোচনা। বৃহস্পতিবার আদনানের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক আবহে স্থিরচিত্র প্রকাশ করেন অভিনেত্রী।  অপু ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ একই রকম স্থিরিচিত্র প্রকাশ করেন আদনানও। সেখানে তিনি জানান, অপুর সঙ্গে লাইফের সেকেন্ড ইনিংস শুরু করলেন তিনি। পোস্টে আদনান অপুকে সম্বোধন করেছেন ‘প্রফেসর’ বলে। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’ ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা? খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সে সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে ফটোশুটটি। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’ ১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

নেপালে নিরাপত্তা নিয়ে শঙ্কার মাঝে অপু বিশ্বাসের স্বস্তির বার্তা

নেপালে অবস্থানরত  ‘শিকার’ সিনেমার পুরো টিম ও ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্ত ও স্বজনদের মধ্যে। অপু বিশ্বাস সেই উদ্বেগের অবসান ঘটিয়ে স্যোশাল মিডিয়ায় নিজের অবস্থার কথা জানিয়েছেন।  অপু বিশ্বাস বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। অপু বিশ্বাস চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল গিয়েছেন। সিনেমাটিতে অপুর বিপরীতে মুর্তজা পলাশ অভিনয় করছেন। এতে আরো অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

নেপালে নিরাপত্তা নিয়ে শঙ্কার মাঝে অপু বিশ্বাসের স্বস্তির বার্তা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream