রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হ্যালোইনে রহস্যময় সাজে অপু বিশ্বাস



হ্যালোইনে রহস্যময় সাজে অপু বিশ্বাস
হ্যালোইনে রহস্যময় সাজে অপু বিশ্বাস

গ্ল্যামার আর ফ্যাশন দিয়ে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার হ্যালোইন উৎসব উপলক্ষে ভিন্ন এক সাজে ধরা দিলেন তিনি। রহস্যময় ও আকর্ষণীয় লুকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে কালো রঙের লেসের স্লিট গাউনে দেখা গেছে অপুকে। মৃদু আলো-ছায়ার মধ্যে সোফায় বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে হাতে লণ্ঠন নিয়েও দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার সাজে ছিল রহস্যময় আবহ।

এই লুকে অপুর পরনে কালো গাউনের সঙ্গে ছিল গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ঢেউ খেলানো চুল এবং চোখে বিশেষ কন্টাক্ট লেন্স। সব মিলিয়ে চেনা রূপের বাইরে নতুন এক অবতারে ভক্তদের সামনে হাজির হয়েছেন অপু বিশ্বাস।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলে।। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করছেন। কেউ কেউ আবার অপুর এমন ব্যতিক্রমী উপস্থিতিকে তার আগের ফ্যাশনধারার চেয়ে আলাদা বলেও মন্তব্য করছেন।

সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিগত সাজপোশাক ও ফ্যাশন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। এবার এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সব সময়ই এক ব্যতিক্রমী নাম।

বিষয় : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ঢালিউড কুইন হ্যালোইন সাজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬


হ্যালোইনে রহস্যময় সাজে অপু বিশ্বাস

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

গ্ল্যামার আর ফ্যাশন দিয়ে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার হ্যালোইন উৎসব উপলক্ষে ভিন্ন এক সাজে ধরা দিলেন তিনি। রহস্যময় ও আকর্ষণীয় লুকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে কালো রঙের লেসের স্লিট গাউনে দেখা গেছে অপুকে। মৃদু আলো-ছায়ার মধ্যে সোফায় বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে হাতে লণ্ঠন নিয়েও দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার সাজে ছিল রহস্যময় আবহ।

এই লুকে অপুর পরনে কালো গাউনের সঙ্গে ছিল গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ঢেউ খেলানো চুল এবং চোখে বিশেষ কন্টাক্ট লেন্স। সব মিলিয়ে চেনা রূপের বাইরে নতুন এক অবতারে ভক্তদের সামনে হাজির হয়েছেন অপু বিশ্বাস।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলে।। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করছেন। কেউ কেউ আবার অপুর এমন ব্যতিক্রমী উপস্থিতিকে তার আগের ফ্যাশনধারার চেয়ে আলাদা বলেও মন্তব্য করছেন।

সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিগত সাজপোশাক ও ফ্যাশন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। এবার এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সব সময়ই এক ব্যতিক্রমী নাম।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream