শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় এই অভিনেত্রী

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে প্রায় নয় মাস কাজের বাইরে থাকার পর অবশেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর এটিই তার প্রথম নাটকের শুটিং। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির গল্পে তুলে ধরা হয়েছে সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নির্মাতা জানান, এখনো অনেক পরিবারে কন্যাসন্তানদের নানা সামাজিক ও পারিবারিক বাধার মুখে পড়তে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির অধিকার থেকে মেয়েদের বঞ্চিত করার চেষ্টা দেখা যায়। এমনই একটি সামাজিক সমস্যাকে কেন্দ্র করে এগিয়েছে ‘অংশীদার’ নাটকের গল্প।

‘ব্রাদারি হক’-এর দাবি কিংবা নানা অজুহাতে সম্পত্তির লোভে চাচা ও আত্মীয়দের একাংশ পিতৃহীন পরিবারগুলোর ওপর নির্যাতন চালান, এমনকি তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টাও করেন। সমাজের এমনই এক নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।

নাটকটির গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হয় সম্পত্তির টানাপোড়েন। চাচা ও তার পরিবারের অন্যায়ের মুখে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাদের। তবে একপর্যায়ে পরিস্থিতির কাছে হার না মেনে প্রতিবাদী হয়ে ওঠে বড় বোন।

চারপাশের বাধা, ভয়ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নামে সে। শেষ পর্যন্ত নিজের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করে নেওয়ার মধ্য দিয়ে ফুটে ওঠে তার অদম্য সাহস ও সংগ্রামের চিত্র।

‘অংশীদার’ নাটকে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি গুরুত্ব পেয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়গুলো। বাবাহারা মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা এবং আপনজনদের অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াইই নাটকটির মূল উপজীব্য।

এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নির্মাতা ইকসান রনি বলেন, “অংশীদার” আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

নাটকটির প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন , আমরা সবসময় বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। “অংশীদার” তেমনই একটি উদ্যোগ। আশা করি, নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার,দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাষ্টার, কাকন চৌধুরী,তাসমিয়াহ টিনা, নন্দী সহ আরো অনেকে।

এর আগে পরিচালক ইকসান রনির ‘বাবাও মানুষ’ নাটকে ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি একসঙ্গে অভিনয় করেন। নাটকটি প্রচারের পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। জানা যায়, শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এ প্রচারিত হবে ‘অংশীদার’।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’-এর অফিশিয়াল ইউটিউব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream