শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকৃবিতে এক মঞ্চে ছয় বিশ্ববিদ্যালয়ের ইয়াস প্রতিনিধিরা

কৃষি শিক্ষার্থীদের আন্তর্জাতিক এক্সচেঞ্জ কার্যক্রম সম্প্রসারণ, নতুন এক্সচেঞ্জ সাইট খুঁজে বের করা এবং উদ্যোক্তা ও গবেষণাবিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় ‘এক্সচেঞ্জ কো-অর্ডিনেটরস মিটিং (নেক্সকো) ২০২৬’। আন্তর্জাতিক কৃষি শিক্ষার্থী সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) এ অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাষি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইয়াসের স্থানীয় কমিটির প্রতিনিধিদের নিয়ে নেক্সকো আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে এক্সচেঞ্জ কার্যক্রম সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের পাশাপাশি নতুন এক্সচেঞ্জ সাইট চিহ্নিত করা। এ ছাড়া জাতীয় ও স্থানীয় কমিটির মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং এক্সচেঞ্জ কার্যক্রমকে আরও কার্যকর করতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে ইয়াসের স্থানীয় কমিটিগুলোকে নিজ নিজ অঞ্চলের গবেষণাগার, কৃষি খামার, উদ্ভাবনী উদ্যোগ ও সম্ভাবনাময় স্থান চিহ্নিত করে সেগুলোকে আন্তর্জাতিক এক্সচেঞ্জ কার্যক্রমের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াস-বিএইউয়ের লোকাল ডিরেক্টর কে এম আসিফ আল-রেহমান সাম্য, জাতীয় এক্সচেঞ্জ সমন্বয়ক নাফিস উদ্দিন এবং কোফ্রুট লাইফের প্রতিষ্ঠাতা খালিদ আহসান নাবিদ। এ ছাড়া দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ইয়াসের স্থানীয় কমিটির প্রায় ৭০ জন প্রতিনিধি ও সমন্বয়ক এতে অংশ নেন।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তিস্তা ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।

দিনব্যাপী আয়োজনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে এক্সচেঞ্জ বুটক্যাম্প, এক্সচেঞ্জ কার্যক্রমের মৌলিক বিষয় নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হোস্ট পিচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় পর্যায়ে এক্সচেঞ্জ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

বিকেল ৩টায় শুরু হয় দ্বিতীয় পর্ব। এতে ‘নো ইচ আদার’ শীর্ষক পরিচিতিমূলক পর্বের পর অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের কৃষি জাদুঘর পরিদর্শন করেন। পরে হোস্ট পিচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজনের বিষয়ে ইয়াস-বিএইউয়ের লোকাল ডিরেক্টর কে এম আসিফ আল-রেহমান সাম্য বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ইয়াস বাংলাদেশের বিভিন্ন স্থানীয় কমিটির এক্সচেঞ্জ সমন্বয়ক ও প্রতিনিধিদের একত্র করা এবং আন্তর্জাতিক এক্সচেঞ্জ কার্যক্রম সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের সুযোগ তৈরি করা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাকৃবিতে এক মঞ্চে ছয় বিশ্ববিদ্যালয়ের ইয়াস প্রতিনিধিরা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream