বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ডেয়রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসরুল আহাসান এবং সহ-সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান কৌশিক।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জুবাইর বিন ফারুক এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সৌরভ হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে আছেন মো. শোয়েব আখতার এবং অর্থ সম্পাদক হিসেবে আছেন আসিফ ইকবাল।
এছাড়া হল প্রতিনিধি হিসেবে কমিটিতে একজন করে মোট ১৪জন শিক্ষার্থী, প্রতিটি অনুষদ থেকে একজন এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে তিনজনসহ মোট ১০জন শিক্ষার্থী অনুষদ প্রতিনিধি হিসেবে এবং সাধারণ সদস্য হিসেবে আছেন ১৩জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
নতুন কমিটির লক্ষ্য সম্পর্কে সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান মুবিন বলেন, বিতর্ক অঙ্গনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য আরও এগিয়ে নেওয়া এবং আয়োজক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শিগগিরই একটি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা নতুন কমিটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি, নবীনদের মধ্যে যুক্তিবাদী চিন্তার বিকাশ এবং পরিশীলিত বিতার্কিক তৈরির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে চান তাঁরা।
মতামত