বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাকসু নির্বাহী সদস্য সোহানের উদ্যোগে চবির পাঁচ হলে কফি মেশিন স্থাপন

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এসব মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা এবং আবাসিক হলগুলোতে আধুনিক ও সহজলভ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শাহ আমানত হল, সূর্যসেন হল, প্রীতিলতা হল ও নবাব ফয়জুন্নেছা হলে অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের উদ্যোগে এবং সংশ্লিষ্ট পাঁচটি হল সংসদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে সৌজন্য সহযোগিতা দিয়েছে Axevra Automation Company Limited।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ হল প্রাঙ্গণেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কফি সংগ্রহের সুবিধা পাবেন। ফলে তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি আবাসিক হলগুলোতে আধুনিক সেবার পরিসরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কল্যাণে সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আবাসিক পরিবেশকে আরও শিক্ষার্থীবান্ধব করে তোলা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চাকসু নির্বাহী সদস্য সোহানের উদ্যোগে চবির পাঁচ হলে কফি মেশিন স্থাপন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এসব মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা এবং আবাসিক হলগুলোতে আধুনিক ও সহজলভ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শাহ আমানত হল, সূর্যসেন হল, প্রীতিলতা হল ও নবাব ফয়জুন্নেছা হলে অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের উদ্যোগে এবং সংশ্লিষ্ট পাঁচটি হল সংসদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে সৌজন্য সহযোগিতা দিয়েছে Axevra Automation Company Limited।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ হল প্রাঙ্গণেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কফি সংগ্রহের সুবিধা পাবেন। ফলে তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি আবাসিক হলগুলোতে আধুনিক সেবার পরিসরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কল্যাণে সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আবাসিক পরিবেশকে আরও শিক্ষার্থীবান্ধব করে তোলা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream