শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা। পরে নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা। মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা/এজাহার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা। পরে নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা। মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা/এজাহার করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream