শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে নোয়াখালীর যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকার শেষ প্রান্তে যমুনা নদীতে মরদেহটি ভেসে ওঠে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রায় চার দিন আগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে নদীতে পড়ে পরে গিয়ে নিখোঁজ ছিল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে নোয়াখালীর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকার শেষ প্রান্তে যমুনা নদীতে মরদেহটি ভেসে ওঠে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রায় চার দিন আগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে নদীতে পড়ে পরে গিয়ে নিখোঁজ ছিল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream