রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযান, ভাড়াটিয়ার কক্ষ থেকে ২০০ ইয়াবা জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর রোডের বালিঘাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় বালিঘাটা বাজার এলাকার মো. হাবিব মন্ডলের বাড়িতে তল্লাশি করে এক ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৮০ হাজার টাকা। অভিযানের সময় পাঁচবিবি উপজেলার কমিশনার মো. আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কক্ষটি ভাড়া নিয়ে মো. জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁকে পলাতক আসামি করা হয়েছে।

জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত কার্যক্রম ও মাদকদ্রব্য ধ্বংসের আগ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযান, ভাড়াটিয়ার কক্ষ থেকে ২০০ ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর রোডের বালিঘাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় বালিঘাটা বাজার এলাকার মো. হাবিব মন্ডলের বাড়িতে তল্লাশি করে এক ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৮০ হাজার টাকা। অভিযানের সময় পাঁচবিবি উপজেলার কমিশনার মো. আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কক্ষটি ভাড়া নিয়ে মো. জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁকে পলাতক আসামি করা হয়েছে।

জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত কার্যক্রম ও মাদকদ্রব্য ধ্বংসের আগ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream