রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় চাকরি গেল মসজিদের খতিবের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় চাকরি গেল মসজিদের খতিবের
খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় চাকরি গেল মসজিদের খতিবের

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর জুমার নামাজের খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ নিয়ে আলোচনা করেন মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ তুলে শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি।

পরে তার এ বক্তব্য নিয়ে আপত্তি ও সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মসজিদ কমিটি তাকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, একজন খতিবের কাজ শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তার দায়িত্ব। তার বক্তব্য নিয়ে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এভাবে হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি।

মসজিদের মুসল্লি কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের সম্পর্ক ভালো ছিল না। এ কারণে তাদের মধ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ক্ষোভ ছিল। সেই প্রেক্ষাপটে খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে তাকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ভালো হয়নি। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলেন। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তিনি বলেন, মসজিদের খতিব জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মুসল্লিদের মধ্যে আপত্তি ওঠে এবং এ নিয়ে সমালোচনা হয়। পরে মসজিদ কমিটির সদস্যদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি এককভাবে খতিবকে অব্যাহতি দিয়েছেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বলেন, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। এ কারণে তাদের মধ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে। সেই প্রেক্ষাপটে আলোচনার সময় খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে এ বক্তব্যের কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি। মসজিদ কমিটি তার সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করতে পারতো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় চাকরি গেল মসজিদের খতিবের

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream