রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গাজীপুরে বিক্ষোভে পোশাক শ্রমিক, বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজীপুরে বিক্ষোভে পোশাক শ্রমিক, বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
গাজীপুরে বিক্ষোভে পোশাক শ্রমিক, বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুরের কালিয়াকৈরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।

গতকাল শনিবার দুপুরেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন এবং আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শনিবার রাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে শ্রমিকেরা আবারও বিভিন্ন স্থানে অবস্থান নেন। উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় জড়ো হন। কারখানায় হাজিরা দেওয়ার পর তারা বিক্ষোভে অংশ নেন বলে শ্রমিকেরা জানান।

শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবারের আন্দোলনের সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপাতত পাঁচ প্লাটুন বিজিবি থাকবে। প্রয়োজন হলে সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে। বিজিবি শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এদিকে শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্তের পরও গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গাজীপুরে বিক্ষোভে পোশাক শ্রমিক, বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream