রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘ঝুমকা’র পর এবার ‘একা একা’ নিয়ে মুজা-সঞ্জয়

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংগীতশিল্পী মুজা ও সঞ্জয় একসঙ্গে অনেক গান করেছেন। ‘ঝুমকা’, ‘সেই আশাতে’ ও ‘কয়নারে’র মতো জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কখনো গানের কথা লিখেছেন, কখনো কণ্ঠ দিয়েছেন, আবার কখনো সংগীত প্রযোজনায় একে অপরকে সহযোগিতা করেছেন।

এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই দুই শিল্পী। গত শুক্রবার প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘একা একা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মুজা। এর কথা লিখেছেন মুজা ও সঞ্জয় যৌথভাবে। আর গানটির সংগীত পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সঞ্জয়।

গানটির ভিডিও পরিচালনা করেছেন হেকটর টোরো। কোরিওগ্রাফি করেছেন মেঘনা চক্রবর্তী, সেলেনা রাজন ও হৃদি শেখ। ভিডিওতে মুজা ও সঞ্জয় দুজনকেই দেখা গেছে। কাইনেটিক মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

নতুন সংগীতায়োজনে ‘নয়া দামান’ গানটি দিয়ে দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন মুজা। অন্যদিকে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন সঞ্জয় দেব। তাঁর প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ অনেকে। গত জুনে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন তিনি। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে।

বিষয় : গান সংগীতশিল্পী আজকের বিনোদন বিনোদন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

‘ঝুমকা’র পর এবার ‘একা একা’ নিয়ে মুজা-সঞ্জয়

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংগীতশিল্পী মুজা ও সঞ্জয় একসঙ্গে অনেক গান করেছেন। ‘ঝুমকা’, ‘সেই আশাতে’ ও ‘কয়নারে’র মতো জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কখনো গানের কথা লিখেছেন, কখনো কণ্ঠ দিয়েছেন, আবার কখনো সংগীত প্রযোজনায় একে অপরকে সহযোগিতা করেছেন।

এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই দুই শিল্পী। গত শুক্রবার প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘একা একা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মুজা। এর কথা লিখেছেন মুজা ও সঞ্জয় যৌথভাবে। আর গানটির সংগীত পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সঞ্জয়।

গানটির ভিডিও পরিচালনা করেছেন হেকটর টোরো। কোরিওগ্রাফি করেছেন মেঘনা চক্রবর্তী, সেলেনা রাজন ও হৃদি শেখ। ভিডিওতে মুজা ও সঞ্জয় দুজনকেই দেখা গেছে। কাইনেটিক মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

নতুন সংগীতায়োজনে ‘নয়া দামান’ গানটি দিয়ে দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন মুজা। অন্যদিকে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন সঞ্জয় দেব। তাঁর প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ অনেকে। গত জুনে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন তিনি। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream