শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শাহরুখই সৌরসেনীর ‘স্বপ্নের পুরুষ’

শাহরুখই সৌরসেনীর ‘স্বপ্নের পুরুষ’

ভক্তদের ভালোবাসা সবসময়ই একটু বেশিই বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতি। যে কারও পক্ষেই আবেগ ধরে রাখা মুশকিলই বটে বলিউড বাদশাহর দেখা পেলে। তবে টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্রের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেছে সবাইকে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর। আর সেই অনুভুতিই অভিনেত্রী প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের পছন্দ ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিজের ‘স্বপ্নের পুরুষ’ বলে উল্লেখ করেন সৌরসেনী। শুধু তাই নয়, অভিনেতাকে নিজের প্রথম ‘ভালোবাসা’ বলেও জানান তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘শাহরুখ খানের নাম শুনেই আমি উত্তেজিত হয়ে পড়ি। শাহরুখকে আমি খুব ভালোবাসি। আমাদের প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখা হয়েছিল। একটা ছবি তুলেছিলাম যেটা আমার বাড়িতে বাঁধানো আছে। ছবিটার সঙ্গে আমি মাঝেমধ্যে কথাও বলি। এর পর মণীশ মালহোত্রের দিওয়ালি পার্টিতে দুবার দেখা হয়েছে। প্রথমবার আমি প্রণাম করলাম আমার ভগবানকে। উনি গাল টিপে আদর করেছিলেন। আমি ওকে সরাসরি বলেছিলাম— ‘স্যার, আমি তো আর মেকআপ তুলব না, স্নানও করব না সাত দিন’। তিনি বলেছিলেন— “দূর পাগল মেয়ে, আরও ভালো কাজ করো! মণীশের কাছে তোমার কথা শুনেছি। আরও উন্নতি কর জীবনে”।’  অভিনেত্রী আরও জানান, অনেকে বলেন, প্রিয় তারকার সঙ্গে দেখা করো না, মোহভঙ্গ হতে পারে। আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। শাহরুখের সঙ্গে দেখা হওয়ার পর থেকে ওর প্রতি সম্মান আরও বেড়ে গেছে। প্রত্যেক মানুষকে যে শ্রদ্ধা এবং সম্মান দেন তা সত্যিই শিক্ষণীয়। তার ভাষায়, প্রিয় তারকার সঙ্গে দেখা করলে অনেক সময় মোহভঙ্গ হতে পারে -এমন কথা অনেকে বললেও তার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। শাহরুখের সঙ্গে দেখা করার পর তার প্রতি সম্মান আরও বেড়েছে। মাত্র ৯ বছর বয়সে মডেলিংয়ে পা রাখা এই অভিনেত্রী ১৬ বছর বয়সে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন সৌরসেনী। কলকাতার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি।  এদিকে সৌরসেনীর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিব্বা নিব্বি’ নিয়েও স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। বেছে বেছে সিনেমায় কাজ করা এই অভিনেত্রী প্রচলিত নায়িকার চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন।

শাহরুখের ‘মান্নাত’ এ ৮ ফুট লম্বা সাপ

‘মান্নাত’ বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন এর বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  একটি শেডের নিচে সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে যায়।বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি যান। পরে তিনি থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলার এবং বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড়কে বিষয়টি জানান।প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ ভিকি দুবে নিরাপদে উদ্ধার করেন। সাপটি ইন্ডিয়ান র‍্যাট স্নেক বা  ‘ধামান’ বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।তবে দ্বিতীয় সাপটি লোকজন জড়ো হওয়ার সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

শাহরুখের ‘মান্নাত’ এ ৮ ফুট লম্বা সাপ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream