মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলন, ৫ নৌকা জব্দ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়। তিনজনের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার মোকামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানকালে ছড়া থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের সময় পাঁচটি নৌকা জব্দ করা হয়। একই ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা করা হয়। মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা হোসেন বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছড়া ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জব্দ করা পাঁচটি নৌকা পরবর্তী সময়ে স্থানীয় একজন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

প্রশাসন সূত্র জানিয়েছে,সরকারি সম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে রাজনগর উপজেলায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলন, ৫ নৌকা জব্দ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream