মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জীবনের শেষ পোষ্টে লিখেছিলেন, ''জীবনের গল্প বাকি আছে অল্প''

মৃত্যুর আগেই হয়তো বুঝেছিলেন এ পৃথিবী আর তার বসবাসের জায়গা নয়; তাইতো গত ৪ আগষ্ট ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট দিয়েছিলেন “জীবনের গল্প বাকি আছে অল্প”। ফেসবুকে পোষ্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যে জীবন প্রদীপ নিভে গেছে পোস্টদাতা বিএনপি নেতার। মারা যাওয়া বিএনপি নেতার নাম এস.এম জাকির হোসেন (৫১)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক ছিলেন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন। পরিবারের সদস্যরা সাধ্য অনুযায়ী তাকে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সোমবার (১৭ আগষ্ট) গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জীবনের শেষ পোষ্টে লিখেছিলেন, ''জীবনের গল্প বাকি আছে অল্প''

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মৃত্যুর আগেই হয়তো বুঝেছিলেন এ পৃথিবী আর তার বসবাসের জায়গা নয়; তাইতো গত ৪ আগষ্ট ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট দিয়েছিলেন “জীবনের গল্প বাকি আছে অল্প”। ফেসবুকে পোষ্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যে জীবন প্রদীপ নিভে গেছে পোস্টদাতা বিএনপি নেতার। মারা যাওয়া বিএনপি নেতার নাম এস.এম জাকির হোসেন (৫১)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক ছিলেন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন। পরিবারের সদস্যরা সাধ্য অনুযায়ী তাকে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সোমবার (১৭ আগষ্ট) গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream