মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে সাপটিকে নিরাপদে বন্যপ্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।

​বন বিভাগ সূত্রে জানা যায় গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) আবাসিক এলাকার এ ব্লকের একটি কলাবাগান থেকে সাপটি উদ্ধার করা হয়। কেপিএমের নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনের বাসার পাশের ওই বাগান থেকে স্থানীয় এলাকাবাসী ও ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্যরা যৌথভাবে অজগরটি উদ্ধার করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় কাপ্তাই জাতীয় উদ্যানের সীতার পাহাড় এলাকায় এটিকে অবমুক্ত করা হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে রাম পাহাড় বন বিটের কর্মকর্তা মিঠু তালুকদার, ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন এবং সাপটি উদ্ধারকাজে সহায়তাকারী কেপিএমের কর্মচারী মো. আবুল হাসেম উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে সাপটিকে নিরাপদে বন্যপ্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।

​বন বিভাগ সূত্রে জানা যায় গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) আবাসিক এলাকার এ ব্লকের একটি কলাবাগান থেকে সাপটি উদ্ধার করা হয়। কেপিএমের নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনের বাসার পাশের ওই বাগান থেকে স্থানীয় এলাকাবাসী ও ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্যরা যৌথভাবে অজগরটি উদ্ধার করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় কাপ্তাই জাতীয় উদ্যানের সীতার পাহাড় এলাকায় এটিকে অবমুক্ত করা হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে রাম পাহাড় বন বিটের কর্মকর্তা মিঠু তালুকদার, ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন এবং সাপটি উদ্ধারকাজে সহায়তাকারী কেপিএমের কর্মচারী মো. আবুল হাসেম উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream